এবার বিয়ের পীড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি)রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে।
এ ছবিতে দেখা যায়, জোভানের পরনে পাঞ্জাবি। তার পাশে বধূ বেশে দাঁড়িয়ে এক নারী। কিন্তু তার মুখটি ঝাপসা। এ নারীর হাত উঁচু করে ধরে, তাতে ভালোবাসার চুম্বন একে দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’
জানা যায়, আজ পারিবারিকভাবে বিয়ে করেছেন জোভান। চলতি মাসের শেষের দিকে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
জোভান তার স্ত্রীর মুখটি যেমন দেখাননি, তেমনি তার বিষয়েও কোনো তথ্য জানাননি। তবে জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।


