মতিঝিল এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ
ইডেন কমপ্লেক্স সংলগ্ন তিতাস অফিসের সামনে ও আরামবাগ বাবে রহমতসহ বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণে কাঁপছে পুরো মতিঝিল এলাকা।
একের পর এক ককটেল বিস্ফোরণ রাজধানীর প্রাণ কেন্দ্র মতিঝিল কাঁপছে। রাজধানীর প্রানকেন্দ্র মতিঝিলে ২/৩ টি স্পটে ককটেল হামলা ঘটেছে। জানা যায় আজ রাত আনুমানিক ১১ টায় মতিঝিল আরামবাগ নটরডেম কলেজের অপরপাশে ইডেন মসজিদের পাশে তিতাস অফিসের সামনে ২ টি ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণের শব্দে রাস্তার লোকজন ছুটাছুটি করে দুরে সরে যায়। এর ঠিক ১০/১৫ মিনিট পর আরামবাগ মোড়ে অবস্থিত বারে রহমতের সামনে আরো ২ টি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গিয়েছে । বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।


